বিনিয়োগকারীদের ফ্রি বিও খোলার অফার দিচ্ছে এনবিএল সিকিউরিটিজ

আপডেট: ২০১৬-১২-০১ ১৮:২৩:৫১


expo-1শেয়ারবাজারের সব স্টেকহোল্ডার নিয়ে বর্ণাঢ্য মেলা- বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬ উপলক্ষ্যে বিনিয়োগকারীদের ফ্রি বেনিফিশিয়ারি হিসাব (বিও) খোলার অফার দিচ্ছে এনবিএল সিকিউরিটিজ লিমিটেড।

আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপোর প্রথম দিন আজ। ৩ দিনব্যাপী এ মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত উম্মুক্ত থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো টিকেট লাগবে না। এছাড়া প্রবেশে কুপনের র্যা ফেল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

শেয়ারবাজারের নতুন ব্র্যান্ডিং আর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই বাজারের সব স্টেকহোল্ডারকে নিয়ে বর্ণাঢ্য এই মেলার আয়োজন। ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রায় ৪৪টি স্টলে তাদের সেবা-পণ্য প্রদর্শনের আয়োজন শুরু করে।

এনবিএল সিকিউরিটিজের ফার্স্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মেলা উপলক্ষ্যে আমরা বিনিয়োগকারীদের জন্য ফ্রি বিও অ্যাকাউন্ট খোলার অফার দিচ্ছি। কোনো বিনিয়োগকারী যদি ১ কোটি টাকার অধিক বিনিয়োগ করে তবে লেনদেনের ক্ষেত্রে কমিশন ১০ শতাংশ কম রাখা হবে।

মেলায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা এসএমএস সার্ভিসের সুবিধা পাচ্ছেন। এছাড়া তারা অনলাইনে ট্রেডিং সুবিধা পাবেন।

এনবিএল সিকিউরিটিজের এক্সিকিউটিভ অফিসার মোস্তফা মাহবুব বলেন, আমরা মনে করি এ মেলার মাধ্যমে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। তাই মেলা নিয়ে আমরা আশাবাদী।