লালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-০৩ ১০:০৭:৫১
নাটোরের লালপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার গোপালপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন উপজেলার কেশবপুর গ্রামের আকের মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, আজিমনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান।
জানা গেছে, রেললাইন দিয়ে হাঁটার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ট্রেনের ধাক্কায় মোমিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













