বিনিয়োগকারীদের জন্য ‘ইবিএল সিকিউরিটিজ মোব ট্রেড’

প্রকাশ: ২০১৬-১২-০৩ ১৬:২৯:১৩


eblশেয়ারবাজারের বিনিয়োগকারীদের লেনদেন সহজ করতে ইবিএল সিকিউরিটিজ নিয়ে এল নতুন অ্যাপ। গুগল প্লে-স্টোর থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘ ইবিএল সিকিউরিটিজ মোব ট্রেড’  নামে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। এ অ্যাপস ব্যবহার করে বিনিয়োগকারীরা ২৪ ঘণ্টা লেনদেনের তথ্য পেতে পারেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইবিএল সিকিউরিটিজ বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিতে গঠন করেছে পৃথক একটি গবেষণা দল। গবেষণা দলটি বিনিয়োগকারীদের বাজার সম্পর্কে কারিগরি সহযোগিতা প্রদান করে।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬ তে অংশগ্রহকারী ইবিএল সিকিউরিটিজের ধানমন্ডি শাখার ইনচার্জ গাজী মহিবুল আলম বলেন,  গতবারের চেয়ে এবারের মেলায় সাড়া বেশি। মেলায় আসলে বিনিয়োগকারীরা সকল প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য পেতে পারেন। এতে করে বিনিয়োগকারীদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে।

ইবিএল সিকিউরিটিজের গ্রাহকরা ডেস্কটপ সেবার পাশাপাশি পাচ্ছেন মোবাইল ট্রেডিং, মার্জিন ঋণ, ভিআইপি সুবিধা সহ নানা ধরনের বিনিয়োগ সুবিধা।