উত্তর ইউরোপের প্রথম নারী ইমাম শিরিন
প্রকাশ: ২০১৬-১২-০৪ ১০:১০:৪৪
‘আমি মনে করি ইমামতি শুধু লিঙ্গভিত্তিক ব্যাপার নয়, এর সাথে জ্ঞান ও জড়িত। নবী মুহাম্মদ (সঃ) এর সময়ও কিন্তু বাড়ির নামাজখানায় মহিলারা ইমামতি করেছেন। তাই যার জ্ঞান আছে সেই ইমামতি করতে পারে।’
কথাগুলো বলছিলেন তিনি একজন ইমাম। সাধারণ প্রথায় নারীরা ইমামতিতে না আসলেও এ নারী ভাঙতে চাইছেন এ ধরনের প্রথা। মারিয়াম মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম তিনি। তার নাম শিরিন খানকান।
উত্তর ইউরোপের প্রথম নারী ইমামের মসজিদ ডেনমার্কের কোপেনহেগেনের মারিয়াম মসজিদ। ইমাম। সেখানেই ইমামতি করছেন শিরিন।
‘এর উদ্দেশ্য ইসলামোফোবিয়া আর কট্টর ইসলামের মোকাবেলা করা। সেই সঙ্গে প্রগতিশীল ইসলামী মূল্যবোধের প্রচার। এজন্য মহিলা মুসলিম নেতৃত্ব খুবই দরকার।’ বলছিলেন শিরিন।বিবিসির একটি বিশেষ অনুষ্ঠান ‘শত নারী’তে কথাগুলো বলছিলেন শিরিন।
ইউরোপের নতুন প্রজন্মের মুসলিমদের জন্য এই উদ্যোগ নিয়েছেন আধা সিরিয়ান এবং আধা ফিনিশ বংশোদ্ভূত এই নারী। তিনি মনে করেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে মুসলিম মহিলাদের নেতৃত্ব দেয়ার সময় এসেছে।
চীনে ১৮২০ সাল থেকে মুসলিম মহিলারা ইমাম হিসেবে কাজ করছেন বলে জানান তিনি। প্রতিটি দেশের জনসংখ্যার অর্ধেক, ‘সেখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তাদের নেতৃত্ব দেয়াটা সময়ের ব্যাপার মাত্র।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














