সূচক ও লেনদেনে সামান্য পতন

প্রকাশ: ২০১৬-১২-০৪ ১৫:৪০:১৫


stock-fallঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনও আগের দিনের তুলনায় সামান্য কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়,  এদিন ডিএসইতে ৭৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায়  ৭০ কোটি ৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৮০৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৩ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।