চট্টগ্রামে লাইটার জাহাজডুবি
প্রকাশ: ২০১৬-১২-১৪ ১৩:২৫:৪৫
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১১০০ মেট্রিক টন সিমেন্ট তৈরির কাচামাল (ক্লিংকার) নিয়ে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বুধবার সকাল ৯টার দিকে এই জাহাজডুবির ঘটনা ঘটে।
চট্টগ্রাম লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের লাইটার জাহাজডুবির সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, সকাল ৯টার দিকে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে ১১০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে ঘাটে ফেরার সময় জাহাজটি ডুবে গেছে। তবে জাহাজে থাকা শ্রমিক ও অন্যদের উদ্ধার করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














