পদ্মা অয়েল স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রকাশ: ২০১৬-১২-১৪ ১৪:১৭:১১
জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি পদ্মা অয়েলের শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৫ ডিসেম্বর থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













