৪ কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার

প্রকাশ: ২০১৬-১২-১৪ ১৪:১৬:১৪


trade-suspended-shaপুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামীকাল ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বন্ধ থাকবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- আইডিএলসি ফিন্যান্স, মিথুন নিটিং, ফ্যামিলি টেক্স ও যমুনা অয়েল।

সূত্র জানায়, এর আগে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা আজকে বুধবার সম্পন্ন হবে । আগামী ১৮ ডিসেম্বর থেকে কোম্পানিগুলো আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে পুঁজিবাজারে।