বিয়ে করলেন সারজিস আলম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-৩১ ২১:৫১:০৬


জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক  সারজিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে পাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

এই পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা গেছে।

পোস্টের কমেন্টে অনেকেই সারজিস আলমকে শুভ কামনা জানিয়েছেন।

এনজে