দর বাড়ার শীর্ষে পেনিনসুলা

প্রকাশ: ২০১৬-১২-২২ ১৭:৩৫:৫৪


penninsulaঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। এই শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৫৭ বারে ৩২ লাখ ৯৪ হাজার ৯৩৪টি শেয়ার লেনদেন করে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস। এই কোম্পানির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ৭০ পয়সা দরে। এদিন কোম্পানিটি দুই হাজার ২২০ বারে ৮৪ লাখ ২ হাজার ৭২১টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ফিন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, এ্যাপোলো ইস্পাত ও হা-ওয়েল টেক্সটাইল।