সোমবার ৪ কোম্পানির এজিএম

প্রকাশ: ২০১৬-১২-২৫ ১০:৫৬:২৫


AGMপুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন, রহিম টেক্সটাইল মিলস, মালেক স্পিনিং, তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ও মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড।

গোল্ডেন সন

এই কোম্পানির এজিএম আগামীকাল সকাল সাড়ে ১০টায় কারখানা প্রাঙ্গন আজিমপারা কর্ণফুলী চিটাগংয়ে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রহিম টেক্সটাইল

এই কোম্পানির এজিএম সকাল ৯টায় ট্রাস্ট মিলনায়তন, পুরান এয়ারপোর্টে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

মালেক স্পিনিং

মালেক স্পিনিংয়ের এজিএম সোমবার সকাল সাড়ে ১০টায় ট্রাস্ট মিলনায়তন, পুরান এয়ারপোর্টে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

তিতাস গ্যাস

এই কোম্পানির এজিএম সকাল ১০টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মডার্ন ডাইং

এই কোম্পানির এজিএম সকাল ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।