আজ ৪ কোম্পানির এজিএম
প্রকাশ: ২০১৬-১২-২৭ ১০:৩২:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, বিকন ফার্মাসিট্যিালস ও দেশ গার্মেন্টস।
লিবরা ইনফিউশন
এই কোম্পানির এজিএম সকাল ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গন, ১/৭ মিরপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, রূপনগরে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সিভিও পেট্রোকেমিক্যাল
এই কোম্পানির এজিএম সকাল সাড়ে ১০টায় কোম্পানির কর্পোরেট অফিস, ৩৭ কাঠালগঞ্জ, পাঁচলাইশ, চিটাগংয়ে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বিকন ফার্মাসিট্যিালস
বিকন ফার্মার এজিএম সকাল ১০টায় কোম্পপানির রেজিস্ট্রেড অফিস ভালুকা ময়মনসিংহ অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
দেশ গার্মেন্টস
এই কোম্পানির এজিএম দুপুর সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা শমরিতি মিলনায়তন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













