ব্লকে এসআইবিএলের ৩৪ লাখ শেয়ার লেনদেন
প্রকাশ: ২০১৬-১২-২৭ ১৬:৩১:২৫
ব্লক মার্কেটে মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। এই ব্যাংক ৩৪ লাখ ৬৫ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৯২ লাখ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ১১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৪৩ লাখ ৬০ হাজার ৫৩২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ৪৪ লাখ টাকা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা।
গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো এক লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮১ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, ফু-ওয়াং সিরামিক, জিপি, হাইডেলবার্গ সিমেন্ট, এমজেএলবিডি, কাশেম ড্রাইসেলস ও স্কয়ার ফার্মা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













