বিএসইসির নতুন মুখপাত্র আবুল কালাম
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০২-১৭ ১৭:৩২:০৫
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো. আবুল কালাম কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংস্থাটির নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ দায়িত্ব পালনের সময় তিনি বিধি মোতাবেক ভাতা অনান্য সুযোগ–সুবিধা প্রাপ্য হবেন।
এছাড়াও একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কমিশনের উপ-মুখপাত্র হিসেবে সংস্থাটির পরিচালক মোঃ আল ইসলাম এবং সহকারী মুখপাত্র হিসেবে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক এবং সহকারী পরিচালক সারা তাসনুভা দায়িত্ব পালন করবেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













