গুলশানে মিরর’র ১১তম শাখা উদ্বোধন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০২-১৮ ১৯:২৯:০০
গুলশান-১ এর এভিনিউ রোডে মিরর’র ১১তম শাখা উদ্ভোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এ শাখার উদ্বোধন করা হয়।
এফবিসিসিআইয়ের পরিচালক ফখরুস সালেহীন নাহিয়ান ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশিকুর রহমান আসিফ শাখাটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেয়ার নিউট্রেশন বাংলাদেশের এমডি আলী আমজাদ হোসাইন, মিররের এমডি মাইনুল ইসলাম সোহেল, ডিজিটাল মিডিয়া ফোরামের সহ-সভাপতি ও কুমিল্লা ফোরামের সভাপতি মু. মাইন উদ্দিন সোহাগ।
এসময় আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা ফোরামের সহ-সভাপতি ও বাংলাফুডের চেয়ারম্যান মু. হাবিবুর রহমান মজুমদার, এম রায়হান হাসান ,ম্যানেজিং পার্টনার পারফরম্যান্স অটো, কে এম রাশিদুল হাসান,পার্টনার পারফরম্যান্স অটো,মিররের অর্থ পরিচালক মো. শাহাদাত হোসাইন, মিররের নির্বাহী পরিচালক মো. নাহিদুর রহমান ও মোশারফ হোসাইন মজুমদার সহ প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালকবৃন্দ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














