সরকারি কাজ পেতে শ্রমিক কল্যাণে লভ্যাংশের টাকা দিতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০২-১৯ ১৭:১৫:২০
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রি. জে. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্মাণ কোম্পানিগুলোকে তাদের লভ্যাংশের অর্থ হতে কল্যাণ তহবিলে জমা দিতে হবে। তা না করলে কোনো সরকারি টেন্ডারে তারা অংশ নিতে পারবেন না।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে কোম্পানির লভ্যাংশের দশমিক পাঁচ শতাংশ হিসেবে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২১৪ টাকার চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে হস্তান্তর করা হয়।
সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রি. জে. এম সাখাওয়াত হোসেনের কাছে এ চেক হস্তান্তর করেন।
এ সময়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এটি শ্রমিকদের ন্যায্য পাওনা। অন্য সব কোম্পানিও লভ্যাংশের অর্থ শ্রমিকদের কল্যাণে তহবিলে জমা দিতে উদ্বুদ্ধ হবে বলে আশা করছি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














