ইন্ট্রাকোর ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২৬ ১০:১৭:০২


পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি  ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

এসকেএস