আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-২৬ ১২:৪৩:৪৬


পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালক আজিমুল ইসলাম তার বোন লুবনা ইসলামের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে ৫ লাখ টি শেয়ার শেয়ার হস্তান্তর করেছেন।

ডিএসইর ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেছেন এই পরিচালক। এর আগে ২০ ফেব্রুয়ারি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন পরিচালক।

 

এসকেএস