আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দিল্লি তৃতীয়
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৩-০৩ ০৯:৪৪:৫১
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আচ বায়ুদূষণের শীর্ষে রাজধানী ঢাকা। অন্যদিকে, ভারতের দিল্লি রয়েছে তিন নম্বরে। সোমবার (৩ মার্চ) সকাল ৮টা ৫৩মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণ তালিকায় শীর্ষে থাকা ঢাকার স্কোর ২৫৮ অর্থাৎ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। তৃতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৭৫ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।
এরপর চতুর্থ অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন। যেখানে রোববার এই শহরটি ছিল সবার শীর্ষে। পঞ্চম অবস্থানের পাকিস্তানের লাহোর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














