ইউনিয়ন ব্যাংকে এমডি নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৩ ১০:৫৭:৪৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এমডি ও সিইও হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির ।  ০২ মার্চ তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।

 

এসকেএস