দর বৃদ্ধির কারণ জানে না আরএসআরএম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৩ ১৪:১১:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি  রতনপুর স্টিল রি–রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে  ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ২ মার্চ ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়।

এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

এসকেএস