লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৩ ১৪:৫৮:৫৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৩ কোটি ৬৪ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডের লেনদেন হয়েছে ৭ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার।
৬ কোটি ১৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, জেমিনি সি ফুড, শাইনপুকুর সিরামিক, রবি আজিয়াটা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ন্যাশনাল পলিমার এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














