শীর্ষ ২০ ব্রোকারেজের স্থান পেল যারা
প্রকাশ: ২০১৭-০১-০১ ১৮:২২:১৭
২০১৬ সালে শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজগুলোর তালিকায় প্রথম স্থান দখলে রেখেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চতুর্থ স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। আর এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস রয়েছে পঞ্চম স্থানে।জানা গেছে, আলোচ্য বছরে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
ষষ্ঠ স্থানে সিটি ব্রোকারেজ, সপ্তম স্থানে ইউনিক্যাপ সিকিউরিটিজ, অষ্টম স্থানে এমটিবি সিকিউরিটিজ, নবম স্থানে শেলটেক ব্রোকারেজ, দশম স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।
শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকারহাউজগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, রয়্যাল ক্যাপিটাল, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ, বিএলআই সিকিউরিটিজ, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অ্যাপেক্স ইনভেস্টমেন্ট এবং প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













