আজ ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৪ ০৮:৪২:৫৬
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ইরাকের বাগদাদ নগরী। অন্যদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের সামান্য উন্নতি হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণ তালিকায় শীর্ষে থাকা বাগদাদের স্কোর ২৮১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৮৩ অর্থাৎ এই শহরের বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
অন্যদিকে, ঢাকা রয়েছে ১২ নম্বরে। ঢাকার দূষণ স্কোর ১৩৯ অর্থাৎ এই শহরের বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগ রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু আজ ক্ষতিকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














