দর বৃদ্ধির কারণ জানে না সাফকো স্পিনিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৪ ০৯:৪০:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে  ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়।

এর জবাবে ৩ মার্চ কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

এসকেএস