ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৫ ১৩:২৫:৪১
ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের বর্বরোচিত আচরণের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে আয়োজন করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। এ বৈঠকে যোগ দিতে সৌদি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) জেদ্দার উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরদিন ৭ মার্চ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা।
বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














