ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৬ ১২:১৪:৪৬
রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহত হয়েছে বলে আমাদের কাছে এমন কোনো সংবাদ আসেনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














