লিন্ডে বিডির বোর্ড সভা ১৩ মার্চ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-০৬ ১৫:৩৩:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

এসকেএস