রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আপডেট: ২০২৫-০৩-০৮ ১৭:৪৬:৩৯
রূপালী ব্যাংক পিএলসি’র সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে উপস্থিত সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য্যের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর।
এ সময় বিভাগের আওতাধীন তিনজন জোনাল ম্যানেজার, ৫১টি শাখার ব্যবস্থাপক ও দুটি উপ-শাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














