গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা পদক্রম বাতিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৯ ১৬:৫০:৪০
গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক প্ররক্ষা নির্দেশিকা ২০২৫ বাতিল করেছে সরকার।
রোববার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় হয়, উপর্যুক্ত বিষয় ও সুত্রোস্থ স্বারকে এ বিভাগ হতে ৬ মার্চ তারিখে জারিকৃত গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ এর কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হলো।
এর আগে রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেন হাইকোর্ট। আগামী ১৮ মার্চ তাকে হাজির হতে বলা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














