স্কয়ার ফার্মার পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১০ ১২:১৭:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্কয়ার ফার্মার পরিচালক স্যামুয়েল এস চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক/ ব্লক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করবেন এই পরিচালক।

 

এসকেএস