প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১০ ১৭:১০:০৯
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন ড. আনিসুজ্জামান চৌধুরী।
সোমবার (১০ মার্চ) তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টাকে সহায়তা করতে তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশেষ সহকারী পদে থাকাকালীন আনিসুজ্জামান চৌধুরী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














