জিপিএইচ ইস্পাতের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১১ ১৩:৫৯:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ এ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও গত ১০ মার্চ পর্যন্ত সময়ের আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

এসকেএস