নতুন আট উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া: প্রেস সচিব

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১২ ১৯:১৯:০৪


নতুন আট উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনপত্রটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বুধবার (১২ মার্চ) ওই অনুমোদনপত্রটি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে ক্যাপশনে লেখেন: মিথ্য ও বানোয়াট।

ওই ভুয়া অনুমোদনপত্রে বলা হয়েছে, মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো।

আগামী ২১ মার্চ তাদের শপথের তারিখ দেওয়া হয়েছে।

বিএইচ