পেপার প্রসেসিং এখন থেকে মাগুরা মাল্টিপ্লেক্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১৩ ১১:০৪:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড’-এর পরিবর্তে ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি’ হবে। ১৬ মার্চ থেকে কোম্পানিটি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। ডিএসই ট্রেডিং কোড “PAPERPROC”-এর পরিবর্তে ‘”MAGURAPLEX” হবে।  এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

 

এসকেএস