দেশ গার্মেন্টসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১৩ ১২:৫১:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক গুণগত এবং পরিমাণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

এসকেএস