চারদিনের সফর শেষে ঢাকা ছাড়লেন আন্তোনিও গুতেরেস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১৬ ১০:৫১:২২
চারদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে এসেছিলেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














