পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার

আপডেট: ২০২৫-০৩-১৬ ১৭:২৪:০৩


পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সোমবার (১৭ মার্চ) বিশেষ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন তিনি।

রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারি প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ।

বিএইচ