গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ২ উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৩-১৭ ১০:৫৭:৪৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের কর্পোরেট ২ উদ্যোক্তা শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে , গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক এম মুহিবুর রহমান ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

অপরদিকে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের উদ্যোক্তা আজম জে চৌধুরী ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় ও বিক্রয় সম্পন্ন করবে তারা।

 

এসকেএস