৩ বছরের জন্য গ্লোবাল ইন্স্যুরেন্সের সিইও পদে জামিরুল ইসলামের নিয়োগ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০৩-১৯ ১০:৪৫:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. জামিরুল ইসলামের নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ১৩ মার্চ ২০২৫ থেকে ১২ মার্চ ২০২৮ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।

গত ১৬ মার্চ কর্তৃপক্ষের উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে নিয়োগ অনুমোদনের কথা জানানো হয়।

 

এসকেএস