লাফার্জহোলসিমের কর্পোরেট স্পন্সরের শেয়ার বিক্রয় ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১৯ ১৫:২৮:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির এক কর্পোরেট স্পন্সর শেয়ার বিক্রয় ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট স্পন্সর সিনহা ফ্যাশনস লিমিটেড ২ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার শেয়ারের মধ্যে ২৬ লাখ ২৭ হাজার শেয়ার বিক্রি করবে।
আগামী ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে ডিএসইর মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে পাবলিক/ব্লক মার্কেটে কোম্পানিটির উল্লেখিত শেয়ার বিক্রি করা হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














