ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরীয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৩-১৯ ১৬:১৪:৪০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরীয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমাদ সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী এবং শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব মোঃ শামাউন আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














