প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২০ ১০:০৯:৪৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭  টাকা ২৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।

 

এসকেএস