আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-২১ ০৯:৫৪:০৭
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার সূচকে) বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২০৪) এলাকায়।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২০৫)। শহর দুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৯৮), নেপালের কাঠমান্ডু (১৮৪), আলজেরিয়ার আলজিয়ার্স (১৭৯)। এসব শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














