বিডি সার্ভিসেসের বোর্ড সভা ২৫ মার্চ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৩ ১০:০০:৩৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস