স্কয়ার ফার্মার এমডির শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৩ ১০:০৭:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্কয়ার ফার্মার এমডি তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করেছেন এই পরিচালক।

এর আগে তিনি ৪ মার্চ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

 

এসকেএস