রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও পদে সারোয়ার জাহান জামীলের পুনঃনিয়োগ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৩ ১০:৩৪:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ড. এ কে এম সারোয়ার জাহান জামীলের নিয়োগ নবায়ন অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আগামী ৩ বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করে ১৭ মার্চ চিঠি ইস্যু করেছে আইডিআরএ।

আইডিআরএ’র উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত তার এই নিয়োগ অনুমোদন করেছে কর্তৃপক্ষ।

 

এসকেএস