পদ্মা লাইফের জমি বিক্রয়ের অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৪ ১৩:৩৩:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের পরিচালনা বোর্ডের সভায় ২০ জানুয়ারি ২০২৫ তারিখে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মাধ্যমে কিছু দাবির নিষ্পত্তির জন্য কোম্পানি নিম্নলিখিত সম্পত্তি (ভূমি) বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।

এমতাবস্থায়, বাংলাদেশ ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) ১২ মার্চ ২০২৫ তারিখে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ডের এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

১,৯০,০০,০০০ টাকা মূল্যের ২০ শতাংশ জমির অবস্থান: জেলা- কুমিল্লা, থানা- সদর, মৌজা- বাতাবরিয়া।

শিডিউল: সি.এস. খতিয়ান নং-৪, সি.এস. খতিয়ান নং-৯, বি.আর.এস. খতিয়ান নং-৫৯, সি.এস. ও সি.এস. প্লট নং-৫০/৪, বি.আর.এস. প্লট নং-৪৪০।

 

এসকেএস