লাভেলোর উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৫ ১২:১৮:২৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হকের কাছে থাকা ৭ লাখ ৫০ হাজার শেয়ার তার ভাই মো. জাহেদুল হকের কাছে হস্তান্তর সম্পন্ন করেছেন। এর আগে, ২৪ মার্চ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই পরিচালক।

 

এসকেএস