পাইওনিয়র ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-২৫ ১৩:৪০:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৭ এপ্রিল, সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ২৭ মার্চ ও ৬ এপ্রিল স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৭ এপ্রিল, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

 

এসকেএস